"তুমি যদি ব্যবসা করতে চাও তাহলে তোমাকে শুধু আজ অথবা আগামী কালকের চিন্তা করার চাইতে আরো বেশি অগ্রমুখী চিন্তা করতে হবে ।"

আইত্থিপাট কুলাপনভানিচ, ডাক-নাম 'টব' স্কুলজীবনে যাকে তার শিক্ষকরা 'গুড ফর নাটিং' ছাত্র বলে চিনতো । ক্লাশে অমনোযোগী, যাকে আমাদের শিক্ষকরা সহজে 'গাধা' বলে ডাকে এমনই একজন । বর্তমানে থাইল্যান্ডের অন্যতম একজন ক্ষুদে ধনকুবের । ব্যবসায় তার জীবনের সার্থকতা । সঞ্চল, জেদী কিন্তু অভঙ্গুর স্বভাব তাকে সফলতার পিছনে ছুঁটিয়েছে ।
১৫- ১৬ বছরের বয়সে আমরা তখনো দৌঁড়াদৌঁড়ি ছাড়িনি । বাবা-মার পরনির্ভরশীল সন্তান হয়ে কলেজে পড়ছি, যা বেশিরভাগ সন্তানই এই ১৬ বয়সে এমন পরনির্ভরশীল হয়ে স্বনির্ভরশীল হওয়ার কথা ভাবতেই পারে না । এই বয়সে টবের জীবন ছিলো অন্যরকম । পাঠ্যবইয়ে অমনোযোগী হলে ও অর্থ আয়ের বাসনা তাকে প্রতিনিয়ত তাড়া করে । সে অনলাইন ভিডিও গেইম এ আসক্ত হয়ে পড়ে । টুর্নামেন্ট জিতে সে প্রতিমাসে ৪ লক্ষ বাত (আনুমানিক ১০ লক্ষ টাকার সমমান) অনলাইন গেইম থেকে আয় করতো ।
একদিন
হাইস্কুলে হঠাৎ একটা আকাশী রংয়ের মোটর গাড়ী নিয়ে হাজির হলে ক্লাশমেটরা
চমকে যায় । কিন্তু রহস্য আদৌ গোপন থেকে যায় । অনেকেই মনে করেছে বাবার টাকা
দিয়ে সে গাড়ীটি কিনেছে । তারপরের বছর কোনমতে হাইস্কুল শেষ করলে ও
হাইস্কুলের মার্ক নিম্নমানের ছিলো বিধায় কোন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি
হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় । ছেলের অধপতন দেখে বাবা ভীষন রেগে যায় । টব
তার বাবাকে বলে দেয় নিজের অর্জিত আয় দিয়ে সে কোন এক প্রাইভেত
ইউনিভার্সিটিতে পড়বে । তাই হলো । তখন তার বয়স সতেরো (১৭) ।
ভার্সিটিতে রীতিমতো ক্লাশ না করে সারাদিন ভিডিও গেইম নিয়ে পড়ে থাকতো ।
এমনই সময় বাবার কোম্পানি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে । কাকতালিয়ভাবে
টবের ভিডিও গেইমের একাউন্ট ও জব্দ হয়ে যায় । তখন টবের বয়স ১৮ বছর । শুরু
করে বাজারের দোকানে দোকানে ঘুরা এবং বিভিন্ন জিনিসের দাম, ব্যবহার, বেচাবিক্রি নিয়ে প্রশ্ন করা ।
একবার ৫০
টি ভিসিডি প্লেয়ার কিনে এনে লোকসান দেয় । বাবা হতাশ হয়ে গালাগালি করে ।
তারপর এক মেলা থেকে কিনে আনে এক বাদাম ভাজি করার মেশিন । তার মামাকে নিয়ে
লোকেশনের জন্য বিভিন্ন শপিং মলের সামনে ঘুরাফেরা, দর কষাকষি করে । এভাবে তার বাদাম ব্যবসা (যা বর্তমানে অন্যতম জনপ্রিয় এক ব্যবসা) সফল
পেতে থাকে । বাবা ব্যাংক থেকে ৪০ মিলিয়ন বাত ঋণের বদলে পরিবারের সুন্দর
বাড়িটি নিলামে দেয় এবং পরে স্থায়ী বসবাসের জন্য চীনে চলে যায় । সেখানে টবের
এক বড়বোন এবং ভাই চাকুরী করতো । টব থেকে যায় এক বয়ষ্ক মামার সঙ্গে । বাবার
রেখে যাওয়া ৪০ মিলিয়ন ঋণের কথা থাকে অস্থির করে তোলে । বাদাম ব্যবসা ভালো
চললে ও এতো বড় মাপিক ৪০ মিলিয়ন ঋণ পরিশোধ করা সম্ভব নয় । তাই সে অন্য এক ব্যবসার কথা চিন্তা করে । একদিন তার প্রেমিকাকে সীভীড (সমুদ্র - শৈবাল) খেতে
দেখে মনে সীভীডের ব্যবসা চলে আসে । বাজার থেকে কয়েক শত ব্যাগ সীভীড এনে
মামাকে নিয়ে ভাজি করতে করতে দুজনই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু ভালো ভাজতে পারলো
না; লোকসান গেলো । এভাবে লোকসান যেতে শুরু । অন্যদিকে তার
ভালোবাসার মানুষটি সবকিছু ছেড়ে ভালো পড়াশোনা করার জন্য চাপ দিতে থাকে ।
কঠিন ভালোবাসার মান, অভিমান শুরু হয় । প্রতিদিন ক্লাশের
নোটগুলো ফটোকপি করে টবকে দিয়ে আসতো সে । টবের বর্তমান এবং ভবিষ্যত নিয়ে
জানতে চায় প্রেমিকা । টব উত্তর না দিয়ে এড়িয়ে যেতো । তাতে প্রেমিকা ভুল
বুঝে টবকে ছেড়ে চলে যায় ।

টব
আরো বেশি একাকী এবং নিঃসঙ্গ হয়ে পড়ে । স্কাইট্রেনে একদিন তার প্রেমিকাকে
অন্য এক ছেলের হাত ধরে চলে যেতে দেখলে সে প্রতিজ্ঞা করে ব্যবসায় তাকে সফল
হতে হবে । সুন্দর গাড়ীটি শেষ সম্বল হিসেবে বিক্রি করে দেয় । ব্যাংকে দারস্ত
হয় লোনের জন্য । ব্যাংক এমন ছোট বয়সী তাছাড়া বাবার রেখে যাওয়া ঋণের জন্য
নতুন লোন দিতে অপারগতা দেখায় । পরে এমন সময় ভার্সিটির এক শিক্ষকের রেকর্ড
করা ব্যবসায়িক লেকচার মনোযোগ দিয়ে শুনতে শুনতে উদ্ভাবনমূলক নতুন এক
ব্যবসায়ী আইডিয়া উদয় হয় । সামনে ৭-ইলেভেন মিনি স্টোর । ভাবে কোন এক প্রডাক্ট যদি এই ৭-ইলেভেনে সাপ্লাই দেয়া যায় তাহলে সারাদেশে ৩,০০০ ব্রাঞ্চে সে সাপ্লাই দিতে পারবে । ফোনের মাধ্যমে যোগাযোগ করে ৭-ইলেভেনের
হেড অফিসে এক এপয়েন্টমেন্ট নিয়ে ডাইরেক্টরের সাথে দেখা করে । তার
প্রডাক্ট সেদিন ডিসকোয়ালিফাইড হলে সে আরো বেশি ভেঙ্গে পড়ে । একবিকেলে
চাইনাতে মাকে ফোন করে সব জানায় । মা কান্না করতে করতে বলে সবকিছু ছেড়ে চলে
এসো এখানে । টব তার মাকে বলে, মা চিন্তা করো না দেখো একদিন আমি সব ঋণ পরিশোধ করে তোমাদের দেশে ফেরিয়ে নিয়ে আনবো ।
নিজের
সীভীডকে উন্নতমানের প্রডাক্ট বানানোর লক্ষ্য ফুড প্রোসেসিং ডিপার্টমেন্টে
এক প্রফেসরের সাথে দেখা করে । তারপর প্যাকেজিং নিয়ে ভালো জ্ঞান হলে তার
বাবার অন্য এক পুরান ঘরে ফ্যাক্টরি বানিয়ে ৭-ইলেভেনের টিমকে ইনভেস্টিগেট করতে আহ্বান জানায় । সেদিন তার সীভীড কোম্পানিকে এপ্রোভড করে ৭৩,০০০ প্যাকেট সীভীড অর্ডার দেয়া হয় । ব্যাংক থেকে ১০ মিলিয়নের লোন এপ্রোভড হয় । সে লোন দিয়ে কোম্পানিকে আরো বৃদ্ধি করে । টবের বয়স তখন ১৯ (উনিশ) । এভাবে ব্যবসায়ের জীবনে সার্থকতা চলে আসে । সেবারের মতো প্রথম বছরে তার ইনকাম হয় ৮০০ মিলিয়ন বাত, তার সীভীড প্রোডাক্ট চলে ৭-ইলেভেনের ৩,০০০ টি ব্রাঞ্চ । এবং বাবার ব্যাংকে কাছে রেখে যাওয়া ৪০ মিলিয়ন ঋণ পরিশোধ করে মাকে দেশে আসার জন্য ডেকে পাঠায় । ২,০০০ কর্মচারী কাজ করে তার ‘Tao Kae Noi’ কোম্পানিতে । এশিয়া বাদে ও বিভিন্ন দেশ কোরিয়া, জাপান, তাইওয়ান, আমেরিকাতে তার প্রডাক্ট সীভীড এক্সপোর্ড করে ২০১২ সালে ২ বিলিয়ন বাত আয় হয় ।
বর্তমানে তার বয়স ২৭ বছর । মাকে নিয়ে সেই পুরাতন বাড়িতে বসবাস করছে ।
“We must not be shy to ask questions about things that we don’t know. Don’t be shy about knowledge. My strategies for success are very simple. First strategy is ‘to ask’, the second is also ‘to ask’ and then ‘to ask’. It’s as simple as that.”
তার বাস্তব জীবনের কাহিনী নিয়ে এক মুভি ও বানানো হয়েছে ।
http://www.youtube.com/watch?v=oGLSpomC5C4